চট্টগ্রামে ইবিএলের কিওস্ক ও এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নগর চট্টগ্রামের আফমি প্লাজায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সপ্তম ফিন্যান্সিয়াল কিওস্ক ও ৭৫তম এটিএম চালু করা হয়েছে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গত শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল কিওস্ক ও এটিএমটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, হেড অব ব্রাঞ্চেস মো. মুসা ও এরিয়া হেড করপোরেট ব্যাংকিং আহসান জামান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।