চট্টগ্রামে ইবিএলের ১০০তম এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চট্টগ্রামে তাদের ১০০তম এটিএম বুথ চালু করেছে। ইবিএলের সদ্য-প্রবর্তিত সেবা ‘ইবিএল ৩৬৫’ এবং শততম এটিএম বুথটি বন্দরনগরের সিডিএ এভিনিউর সানমার ওশেন সিটিতে অবস্থিত।ইবিএলের পরিচালক এ কিউ আই চৌধুরী গত বুধবার ব্যাংকের শততম এটিএম ও ‘ইবিএল ৩৬৫’ সেবার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক অরমান রাফে নিজাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, হেড অব ব্রাঞ্চেস মো. মুসা, প্রশাসন বিভাগের প্রধান আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।গ্রাহকদের বছরে ৩৬৫ দিন এবং প্রতিদিন ২৪ ঘণ্টা নিরন্তর সেবা দেওয়ার লক্ষ্যে ‘ইবিএল ৩৬৫’ সেবা প্রবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি।