চট্টগ্রামে উত্তরা মোটরসের ডিলারস বিজনেস মিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোমোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড সম্প্রতি চট্টগ্রামে ‘ডিলারস বিজনেস মিট ২০১৫’-এর আয়োজন করে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার শাখা অফিসসমূহের অধীনে ২৪ জন (সেলস, সার্ভিস ও স্পেয়ার) ডিলার অংশগ্রহণ করেন। এ সময় পরিচালক (বিপণন) মীর মোহাম্মদ হোসেন, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মাশফিকুর রহমান, সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার শাহাদাৎ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।