চট্টগ্রামে এনসিসি ব্যাংকের আরও দুটি এটিএম বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ ও নাসিরাবাদে দুটি নতুন এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নূরুন নেওয়াজ প্রধান অতিথি হিসেবে এটিএম বুথগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।এটিএম বুথ দুটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ ও মহব্বত খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চট্টগ্রামে নতুন এটিএম বুথগুলোর মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, ব্যালান্স ও সংক্ষিপ্ত বিবরণী জানা, ইউটিলিটি বা উপযোগসেবার বিল পরিশোধ এবং পিন নম্বর পরিবর্তনের সুযোগ পাবেন।এ ছাড়া কিউ ক্যাশ এবং ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহকেরাও এ দুটি এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।