চট্টগ্রামে এসআইবিএলের সিটিপিইউ ও কার্ড সেন্টার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গ্রাহকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের আগ্রাবাদে সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং ইউনিট (সিটিপিইউ) ও কার্ড সেন্টার চালু করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই সিটিপিইউ ও কার্ড সেন্টারের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এম এম ফরহাদসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।সিটিপিইউ চালুর ফলে এসআইবিএলের চট্টগ্রামের গ্রাহকেরা দ্রুত বৈদেশিক বাণিজ্য সেবা পাবেন। আর কার্ড সেন্টার চালুর মাধ্যমে এসআইবিএল চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।