চট্টগ্রামে এসএমই মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নগর চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আজ মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী এক এসএমই ফাইন্যান্সিং ফেয়ার বা অর্থায়ন মেলা শুরু হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এ মেলার আয়োজন করেছে। আজ সকাল ১০টায় মেলাটির উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ ও উন্নয়নকে সামনে রেখে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পর্যায়ক্রমে মেলা আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে চট্টগ্রামে এ মেলার করা হচ্ছে।মেলা উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নওশাদ আলী চৌধুরী, উপমহাব্যবস্থাপক শাহ আলম, এস এম শাহীন আলম, জিসান কিংশুক হক প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। এতে প্রাইম স্পন্সর হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকেরা জানান।