চট্টগ্রামে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন গত শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১৯০ জন শাখা ব্যবস্থাপক যোগ দেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম। এ ছাড়া ব্যাংকের পরিচালকদের মধ্যে এনামুল হক চৌধুরী, বলরাম পোদ্দার, আবদুল কাইয়ুম, জামাল উদ্দিন আহম্মদ, মজিবর রহমান, দবির উদ্দিন আহমদ, আবদুর রউফ সরকার প্রমুখ বক্তব্য দেন।