চট্টগ্রামে জাপানি বিনিয়োগ বাড়াতে থাই এয়ার চালুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং যানজট হচ্ছে প্রধান অন্তরায়। এ অবস্থায় চট্টগ্রামে জাপানি বিনিয়োগ আকর্ষণ করতে হলে চট্টগ্রাম থেকে পুনরায় থাই এয়ারের চলাচল শুরু করা প্রয়োজন।জাপানি দূতাবাসের কাউন্সিলর মাসাউকি তাগা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা জাপানকে বাংলাদেশের বস্ত্র, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাটজাতশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য জাপানি শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতে কাউন্সিলরের সহযোগিতা কামনা করেন।