চট্টগ্রামে ট্যারিফ কমিশনের আঞ্চলিক কেন্দ্র হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ ট্যারিফ কমিশন। খবর বাসসের।‘স্থানীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং শিল্পায়নের বিকাশে ট্যারিফ কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউল্লাহ এ কথা বলেছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মিলনায়তনে সম্প্রতি এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক আজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান বক্তব্য দেন।