প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউনুস্কো সিটি সেন্টারের ষষ্ঠ তলায় ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইলের নিজস্ব শোরুমে গত বৃহস্পতিবার শুরু হয়েছে চার দিনব্যাপী ব্রাইডাল ফেয়ার। উদ্বোধনের পরপরই মেলায় ক্রেতা ও দর্শনার্থীর পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, এ দেশীয় সংস্কৃতি ও মানুষের রুচিবোধের কথা চিন্তা করে মেলায় এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে, যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে। আজ রোববার শেষ হবে এ মেলা। বিজ্ঞপ্তি।