চট্টগ্রামে ঢাকা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের হালিশহর শাখার পাশে একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক জসিম উদ্দিন সম্প্রতি এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার সিরাজুল হক, কার্ডস ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান শাহ্ আজিজুল ইসলাম এবং হালিশহর শাখার ব্যবস্থাপক মফিজ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।