চট্টগ্রামে তিন দিনব্যাপী ইন্দোনেশীয় শিল্পপণ্য প্রদর্শনী কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের এক ইন্দোনেশীয় শিল্পপণ্য প্রদর্শনী। ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশীয় রাষ্ট্রদূত জেট মির্জাল জয়েনউদ্দিন এবং চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি ও চট্টগ্রামে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত অনারারি কনসাল মনোয়ারা হাকিম আলী।‘ইন্দোনেশিয়া এক্সপো’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।