চট্টগ্রামে তিন দিনব্যাপী মোটরবাইক প্রদর্শনী ২ জুন থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল প্রস্তুত ও সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামে প্রথমবারের মতো মোটরবাইক প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন থেকে চট্টগ্রামের জিমনেশিয়াম কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইম্প্রেশন আয়োজিত এই প্রদর্শনীর টাইটেল স্পন্সর ওয়ালটন। দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পাশাপাশি মোটরবাইক প্রদর্শনীতে দেশি-বিদেশি কমপক্ষে ২০টি মোটরবাইক প্রস্তুত ও সংযোজনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।ইম্প্রেশন ও নিরাপদ সড়ক চাই আন্দোলন আয়োজিত মোটরবাইক প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র এম মন্জুর আলম। এ সময় বিভিন্ন অটোমোবাইল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।