বন্দরনগরী চট্টগ্রামে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৫’ শীর্ষক এই মেলার আয়োজন করছে। দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠেয় এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুমের ভাড়ায় বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি