চট্টগ্রামে থ্রেডসলের সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি-সহায়তা প্রতিষ্ঠান থ্রেডসল আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বজুড়ে ব্যবসার ধরন, চাহিদা ও জোগানে বড় ধরনের পরিবর্তন ঘটছে। তাঁরা বলেন, পণ্যের খুচরা ক্রেতা-বিক্রেতার দৃষ্টিভঙ্গি ও ফ্যাশনের ধারায় পরিবর্তন এবং ই-কমার্স ব্যবসায়ের বিকাশের ফলে পোশাক প্রস্তুতকারকদের ওপর একটা বড় প্রভাব পড়ছে। বন্দরনগরের একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে থ্রেডসলের গ্লোবাল সেলসের সিনিয়র পার্টনার আনাস শাকিল, প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, কেডিএস গ্রুপের মহাব্যবস্থাপক রণজিৎ, জেএমএস গ্রুপের পরিচালক মো. শরীফুল আলম, ইউনিভো গার্মেন্টসের ইরাজ মেনডেস, গেরজীর পার্টনার নবদ্বীপ সোদি উপস্থিত ছিলেন। এতে ৩২টি তৈরি পোশাক কারখানার ৬০ জন ঊর্ধ্বতন ব্যবস্থাপক অংশ নেন।
বিজ্ঞপ্তি