প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রী চাহিদার কথা বিবেচনা করে নভোএয়ার ঢাকা-চট্টগ্রাম পথে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম বাড়াচ্ছে। সে অনুযায়ী এ পথে ১৬ আগস্ট থেকে শুক্রবার বাদে দৈনিক ফ্লাইটসংখ্যা সাতটিতে উন্নীত হবে। নতুন ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম পথে নভোএয়ার প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিটি ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ২০০ টাকা। চট্টগ্রাম ছাড়াও নভোএয়ার বর্তমানে কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল পথে ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে তিনটি করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে মিয়ানমারের ইয়াঙ্গুনে।
বিজ্ঞপ্তি