চট্টগ্রামে নির্দিষ্ট সময়ের আগেই সারের বাফার গুদাম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে কালুরঘাট ব্রিজের কাছে সারের দুটি বাফার গুদাম নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। গুদাম দুটি নির্মিত হলে সেখানে ৫০ হাজার মেট্রিক টন সার মজুদ রাখা যাবে।বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন প্রতিষ্ঠান মেশিন টুলস ফ্যাক্টরি গুদাম দুটি নির্মাণ করছে। এতে ব্যয় হচ্ছে ৫০ কোটি টাকা। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিজস্ব অর্থায়নে ২০ একর জায়গায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শুক্রবার সকালে নির্মাণাধীন গুদাম দুটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠান ও বিসিআইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিল্প মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে একথা জানিয়েছে। তাতে বলা হয়, প্রতিটি গুদামের ধারণক্ষমতা হবে ২৫ হাজার টন। আগামী বছরের মার্চে বাফার গুদাম দুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এ বছরের সেপ্টেম্বরেই তা শেষ হবে।