চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ কর্মসূচি সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার। তিনি জোবেদা বুটিকসের প্রোপ্রাইটার নাজনীন আক্তারের কাছে ঋণপত্রের পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এতে সভাপতি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মো. মামুনুর রশিদ মোল্লা। বিজ্ঞপ্তি।