
বন্দরনগর চট্টগ্রামে ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক পর্যটন মেলা—চিটাগং ট্রাভেল মার্ট-২০১৪। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর পেনিনসুলা চিটাগং হোটেলে এ মেলার আয়োজন করছে। এতে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ভ্রমণ আয়োজক, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান অংশ নেবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালে বিভিন্ন টুর প্যাকেজ, এয়ারটিকিট, হোটেল ও রিসোর্টগুলোতে দর্শকদের জন্য বিশেষ ছাড় দেবে। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি