চট্টগ্রামে পর্যটন মেলা বৃহস্পতিবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা ‘রিজেন্ট এয়ারওয়েজ-মনিটর চিটাগাং ট্রাভেল মার্ট-২০১১’।দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করছে।দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেবে।মেলাটি ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। যা সবার জন্য উন্মুক্ত।