চট্টগ্রামে পর্যটন মেলা শুরু হচ্ছে ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আাাগমী ১৫ নভেম্বর থেকে চট্টগ্রামের দি পেনিনসুলা হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা।বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১২’ শীর্ষক এ মেলার আয়োজন করছে। এ মেলায় বিভিন্ন বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল-মোটেল ও ভ্রমণসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।