চট্টগ্রামে পর্যটন মেলা শুরু হবে ৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৩’।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর স্থানীয় পেনিনসুলা চিটাগাং হোটেলে এ মেলার আয়োজন করছে।
এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজনকারী, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসায়ের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে মেলা। বিজ্ঞপ্তি।