চট্টগ্রামে পর্যটন মেলা ১৮ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক পর্যটন মেলা। ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৪’ শীর্ষক এই মেলার আয়োজন করছে ভ্রমণবিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর। মেলাটি অনুষ্ঠিত হবে পেনিনসুলা চিটাগাং হোটেলে। এতে স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর হোটেল-রেস্তোরাঁ, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ ও হোটেল রুমের ওপর বিশেষ মূল্যছাড় দেবে। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি