চট্টগ্রামে পুঁজিবাজারের নারী বিনিয়োগকারীদের জন্য আলাদা বুথ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুঁজিবাজারের নারী বিনিয়োগকারীদের জন্য আলাদা বুথ চালু করেছে ব্রোকারেজ হাউস চিটাগাং ক্যাপিটাল লিমিটেড। জিপিএইচ গ্রুপের এই সহযোগী প্রতিষ্ঠানটির আগ্রাবাদের কাসফিয়া প্লাজায় এই বুথ চালু করা হয়েছে।স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক গতকাল বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উইমেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা আওয়াল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন, চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের পরিচালক মো. আলমাস শিমুল। এতে সভাপতিত্ব করেন জিপিএইচ গ্রুপের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর।