চট্টগ্রামে পোশাকশিল্পের প্রদর্শনীতে ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পোশাকশিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনীতে ৩০ লাখ মার্কিন ডলারের তাৎক্ষণিক রপ্তানি আদেশ (স্পট অর্ডার) পাওয়া গেছে।প্রদর্শনীটি গত বুধবার শুরু হয়ে শুক্রবার শেষ হয়। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করে। এবারের প্রদর্শনীতে দেশি-বিদেশি ২৪টি প্রতিষ্ঠান মোট ৪৭টি স্টলে অংশ নেয়। এর মধ্যে তৈরি পোশাক প্রতিষ্ঠান, সরবরাহকারী ও সরঞ্জাম প্রস্তুতকারক, যন্ত্রপাতি প্রস্তুতকারক ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। প্রদর্শনীতে ১০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের মেলায় স্পট অর্ডার বা তাৎক্ষণিক রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল ১৭ লাখ ডলারের। এবার তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, প্রদর্শনীটি আয়োজনের ফলে স্থানীয় উদ্যোক্তারা পোশাকশিল্পের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছেন।