চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আইসিটি-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গত রোববার দুই দিনব্যাপী ‘আইসিটি অপারেশন অ্যান্ড আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী কর্মশালাটির উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের আইসিটি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের অনুষদ সদস্য মো. রেদওয়ান উল্লাহ। বিজ্ঞপ্তি