চট্টগ্রামে বাণিজ্য মেলার আজকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে এই মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। জামায়াতে ইসলামীর ডাকা আকস্মিক হরতাল কর্মসূচির কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।