চট্টগ্রামে বিনিয়োগকারীদের বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সিইসির কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন। তাঁরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভ সমাবেশে বিনিয়োগকারীরা অবিলম্বে বাজারের স্থিতিশীলতা ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এসইসির বৈঠকে গৃহীত প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন চাই। কারণ এর আগে এ ধরনের বহু প্রস্তাবের কথা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। এ অবস্থায় যত দিন সরকার কোনো পদক্ষেপ না নিচ্ছে, তত দিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।’চট্টগ্রামের ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সি হাফিজুর রহমান জানান, বিনিয়োগকারীদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ছিল। সিএসইর সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।