চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে ট্যাংক টার্মিনাল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী জুলদা এলাকায় একটি ট্যাংক টার্মিনাল নির্মাণ করবে। টার্মিনালটির জ্বালানি তেল ও তরলজাতীয় অন্যান্য পদার্থ ধারণের ক্ষমতা হবে ১ লাখ মেট্রিক টন।

এ টার্মিনালে যে কেউ তাদের আমদানি করা জ্বালানি তেল ও বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ মজুত রাখতে এবং তা নদী ও সড়কপথে দেশের যেকোনো স্থানে সরবরাহ করতে পারবেন।

টার্মিনালটি নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে ট্যাংক ও কর্ণফুলী নদীর তীরে জেটি নির্মাণের কাজ করবে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড। এ ব্যাপারে ১২ এপ্রিল চট্টগ্রামের এক হোটেলে লুব-রেফ (বাংলাদেশ) ও ওয়েস্টার্ন মেরিনের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আলী আহম্মদ, চিটাগাং ড্রাই-ডক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমামুল বাকি, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মুনিরুজ্জামান, ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সোহাইল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াৎ হোসেন, এমডি আবু মো. ফজলে রশিদ এবং লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফ ট্যাংক টার্মিনালটি নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ টার্মিনাল নির্মাণ হলে দেশে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও কেমিক্যালের বিশাল সংরক্ষণাগার গড়ে উঠবে। ফলে জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ ছাড়া ট্যাংক টার্মিনালটি নির্মাণের ফলে লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিজ্ঞপ্তি