চট্টগ্রামে ব্র্যান্ড এক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যাল স্থগিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অনুষ্ঠেয় দুই দিনের ব্র্যান্ড এক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যাল শীর্ষক উৎসব অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, যা ২৪ ফেব্রুয়ারি থেকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।আয়োজক প্রতিষ্ঠান মিডিয়া গ্রাফি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নির্ধারিত সময়ে ব্র্যান্ড এক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যালের আয়োজন করতে না পারায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন আয়োজকেরা। তবে তাঁরা শিগগিরই উৎসবের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান। এ উৎসবে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, প্রথম আলো জবস ও চট্টগ্রাম সমিতি।