চট্টগ্রামে ব্র্যান্ড এক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যাল ২৪-২৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই দিনব্যাপী ব্র্র্যান্ড ও ক্যারিয়ার কার্নিভ্যাল আয়োজন করতে যাচ্ছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিডিয়া গ্রাফি।চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, প্রথম আলো জবস ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি।দর্শনার্থীদের কাছে পণ্যের গুণগত মান তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। এতে একটি পণ্যের পরিচয়, বিক্রি-বিপণন ও বাজারজাত করার ক্ষেত্র সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। এই উৎসবে তথ্যপ্রযুক্তি, কৃষি, ব্যাংক, জাহাজ নির্মাণ, ওষুধ প্রস্তুতকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে অংশগ্রহণ করে চাকরিপ্রত্যাশীরা সরাসরি চাকরিদাতাদের সঙ্গে কথা বলতে ও জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।শিক্ষার্থী, পেশাজীবী, চাকরিপ্রত্যাশী ও ভোক্তাদের জন্য উৎসবে নানা আয়োজন থাকবে। এবারের আয়োজনে তিন শ্রেণীতে দুই প্রতিষ্ঠান ও একটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে। এতে অংশ নিতে আগ্রহীরা ০১৮১৭২৬৪৮৪৮ ও ০১৮৪১৭১৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।