চট্টগ্রামে মিনিস্টার শোরুমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার ধনীরপুল এলাকায় গত ২৬ জুলাই মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডা. লিমিডেটের নতুন শোরুমের (মিনিস্টার-মাইওয়ান পার্ক) উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নোমান আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিকসের শোরুম ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. শামছুজ্জামান, বিনিয়োগকারী মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।