প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ও অফিস সাজানোর ফার্নিচারসহ নানান পণ্য বিপণনের জন্য বন্দরনগরী চট্টগ্রামে রিগ্যাল এম্পোরিয়ামের আরও একটি আউটলেট চালু করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে আউটলেটটি উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের সেলস ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে রিগ্যাল এম্পোরিয়ামের আউটলেট হলো চারটি। বিজ্ঞপ্তি