চট্টগ্রামে রিহ্যাব সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম অঞ্চলের ‘রিহ্যাব সপ্তাহ-২০১৫’ গতকাল রোববার শুরু হয়েছে।
চট্টগ্রাম ক্লাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক ওয়াহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক স্ট্যান্ডিং কমিটির সভাপতি এস এম আবু সুফিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রথম সহসভাপতি ইফতেখার হোসেন, সহসভাপতি মুহাম্মদ আবদুল কাদের জিলানী, সদস্য রেজাউল করিম, দিদারুল হক চৌধুরী প্রমুখ।