চট্টগ্রামে রেস্তোরাঁ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ভবনের পাশে সংরক্ষিত এলাকায় একটি রেস্তোরাঁ উদ্বোধন করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার দুপুরে ফলক উম্মোচন করে এই রেস্তোরাঁ উদ্বোধন করেন মন্ত্রী। বন্দর কর্তৃপক্ষ ১০ হাজার ৩০৬ বর্গফুট আয়তনের এই রেস্তোরাঁ ভবন নির্মাণ করে ‘মেসার্স বোনানজা ফুড প্লাস’ নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছে। দরপত্রের মাধ্যমে প্রতি মাসে করসহ তিন লাখ টাকা ভাড়ার দেওয়ার শর্তে প্রতিষ্ঠানটিকে রেস্তোরাঁ পরিচালনার লাইসেন্স দেয় বন্দর। এই রেস্তোরাঁ নির্মাণের আগে ‘পোর্ট ক্যাফেটেরিয়া’ হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তবে গতকাল ‘বোনানজা পোর্ট রেস্টুরেন্ট’ নামে এটির নামফলক উম্মোচন করা হয়েছে।