চট্টগ্রামে র্যানকনের 'ফুসো থ্রি এস সেন্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী সড়কে ফুসো থ্রি এস কেন্দ্রটি উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী সড়কে ফুসো থ্রি এস কেন্দ্রটি উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দিতে ফুসো থ্রি এস সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত বাণিজ্যিক পরিবহন ব্র্যান্ড ফুসো।

ডাইমলার ট্রাকস এশিয়ার মিতসুবিশি ফুসো ও ফুসো ব্র্যান্ডের ট্রাক এবং বাসের বাংলাদেশের স্থানীয় ব্যবসা পরিচালনা করছে র‌্যানকন। বৃহস্পতিবার বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী সড়কে ফুসো থ্রি এস কেন্দ্রটি উদ্বোধন করেন নির্মাতা প্রতিষ্ঠান ডাইমলার বাণিজ্যিক পরিবহনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অমিত বিশত ও র‌্যানকনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন র‌্যানকন ট্রাকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জিশান হোসেন ও বিভাগীয় পরিচালক শন হাকিম।

ব্যবসায় কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি ফুসো ব্রান্ডের দুটি নতুন পরিবহন পরিচয় করিয়ে দেন অতিথিরা। ফুসো ব্র্যান্ডের এফই, এফএ, এফআই, এফজে, এফজে (আরএমসি) ও এফজেড মডেলের পরিবহন পাওয়া যাবে বলে জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ফুসো থ্রি এস নামে কেন্দ্রটিতে পরিবহন বিক্রয়, গ্রাহকসেবা ও যন্ত্রাংশ পাওয়া যাবে। রাজধানী ঢাকার পরে এটি ফুসো ব্র্যান্ডের দ্বিতীয় অনুমোদিত কেন্দ্র।

৮ হাজার ৯০০ বর্গফুট স্থান নিয়ে স্থাপিত ‘ফুসো থ্রি এস’ কেন্দ্রে বাণিজ্যিক পরিবহন প্রদর্শনীর পাশাপাশি গ্রাহক সেবা প্রদানে রয়েছে দশটি সার্ভিস বে।

কর্মকর্তারা জানান, দেড় টন থেকে শুরু করে ৪০ টন সহনশীল ট্রাক, রেডি মিক্স কংক্রিটের পাশাপাশি রোসা এসি বাস ও বিএম বাস রয়েছে ফুসোর বহরে।