প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন রবিন এডওয়ার্ড। বিখ্যাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টসে তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চীন, পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) ও মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ব্রিটিশ নাগরিক এডওয়ার্ড এর আগে সাতটি নতুন হোটেল প্রকল্পেও নিযুক্ত ছিলেন। যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রিধারী এডওয়ার্ড হোটেল ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট-বিষয়ক সনদপ্রাপ্ত।
বিজ্ঞপ্তি