চট্টগ্রামে শাহ্জালাল ব্যাংকের ব্রোকারেজ হাউস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্রোকারেজ হাউস খোলা হয়েছে।ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই ব্রোকারেজ হাউসটির উদ্বোধন করেন।একই দিন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চকবাজার ও আগ্রাবাদ শাখা প্রাঙ্গণে দুটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ এটিএম বুথ দুটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, কোম্পানি সচিব মো. ইমরান হোসেন, ইভিপি মো. গোলাম ওয়াহাব, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।