চট্টগ্রামে শুরু হয়েছে মোটরবাইক প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী মোটরবাইক প্রদর্শনী ও মেলা শুরু হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ইম্প্রেশন্স আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ওয়ালটনের মিডিয়া পরিচালক মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন গাজী টায়ারের বিপণন কর্মকর্তা তরুণ চন্দ্র রাজবংশীসহ বিভিন্ন মোটরবাইক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মেলায় ওয়ালটন, গাজী টায়ার, নাহার গ্রুপ, শফিক মোটরস, তারাফ এন্টারপ্রাইজ, হিরো হোন্ডা এবং ইয়ামাহার প্রতিনিধি এ রহমান এন্টারপ্রাইজের বিভিন্ন মডেলের প্রায় ২০০টি মোটরবাইক প্রদর্শন করা হচ্ছে।