চট্টগ্রামে সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে সোনালী ব্যাংক ভবনের সামনে গত রোববার ব্যাংকের একটি এটিএম বুথ চালু করা হয়েছে।সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এটিএম বুথটির উদ্বোধন করেন। এটি চট্টগ্রামে সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ বলে কর্মকর্তারা জানান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতার মনোভাব নিয়ে ব্যাংক কর্মকর্তাদের কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইলিয়াস আলী, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপব্যবস্থাপক ননী গোপাল নাথ, আগ্রাবাদ শাখার উপব্যবস্থাপক এস এম আবুল কালাম আজাদ প্রমুখ।