চট্টগ্রামে স্ট্যানচার্টের ফিন্যান্সিয়াল কিয়স্ক উদ্বোধন
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি একটি ফিন্যান্সিয়াল কিয়স্ক (ক্ষুদ্র পরিসরের সেবাকেন্দ্র) চালু করেছে। বন্দরনগরে এটিই হলো স্ট্যানচার্টের প্রথম ফিন্যান্সিয়াল কিয়স্ক।এই ফিন্যান্সিয়াল কিয়স্কতে রয়েছে একটি এটিএম ও একটি বিলস্ পে মেশিন এবং একটি কন্ট্যাক্ট সেন্টার হটলাইন ও একটি ইন্টারনেট ব্যাংকিং কিয়স্ক। এর পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সাহায্যের জন্য রয়েছে ব্যাংকের একদল দক্ষ সার্ভিস স্টাফ বা কর্মী। ফিন্যান্সিয়াল কিয়স্কটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্দ্বীপ বোস অনুষ্ঠানে বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হলো ‘গ্রাহককেন্দ্রিকতা’, যা সব সময়ই বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। বিজ্ঞপ্তি।