প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও ও গোল পাহাড় এলাকায় সুপারস্টোর চেইনশপ স্বপ্নর দুটি আউটলেট গত বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আউটলেট দুটি উদ্বোধন করেন স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের। ২০০৮ সালে যাত্রা শুরু করে বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে মোট ৫৯টি নিজস্ব আউটলেট এবং ১১টির বেশি ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিয়ে স্বপ্ন তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি