চট্টগ্রামে ২৫ শয্যার হাসপাতাল চালু করল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামে ২৫ শয্যার একটি হাসপাতাল চালু করেছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল শনিবার এই হাসপাতালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আব্দুচ ছালাম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘সাংবাদিকেরা ব্যক্তি ও সমাজের ভুল-ত্রুটি তুলে ধরে সমাজের উন্নয়ন ঘটান। এটা অবশ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। আমি এর থেকে শিক্ষা নিয়েছি।’ সালাম মুর্শেদী বলেন, দক্ষ শ্রমিকের অভাবে পোশাকশিল্পের ২৫ ভাগ যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না।