চট্টগ্রামে ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই দিয়েছে বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই দিয়েছে বিকাশ। ছবি: বিজ্ঞপ্তি
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই দিয়েছে বিকাশ। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট চট্টগ্রাম মহানগরের ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই দিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ রোববার আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই হস্তান্তর করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম মহানগরের আওতায় পরিচালিত দেশভিত্তিক উত্কর্ষ কার্যক্রমের ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই হস্তান্তর করা হয়। বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, বিকাশ লিমিটেডের হেড অব মার্কেটিং আসিফ আহমেদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মো. শহিদুল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৫ বছর ধরে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে। প্রতিবছর এই কর্মসূচিতে প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালিত বইপড়া কর্মসূচিকে সহায়তায় চলতি বছর ৩৪ হাজার কপি বই দিয়েছে বিকাশ। এসব বই দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বইপড়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৪৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।