চট্টগ্রামেও বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বিনিয়োগকারীরা আজ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনের সড়কে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের প্রমুখ।শেয়ারবাজারে চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলা হয়। বিনিয়োগকারীরা কাল দুপুরে একই জায়গায় অবস্থান কর্মসূচি ও পরের দিন বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। পরে বিনিয়োগকারী আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তাঁরা অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিক্ষোভ ও মিছিলের সময় কোনো বিশৃঙ্খলা হয়নি।