চট্টগ্রামের অক্সিজেন মোড়ে সাউথইস্ট ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামের অক্সিজেন মোড়ে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৬৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক ড. জায়িদি সাত্তার প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান এস এম মাঈন উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ার উদ্দিন এবং অক্সিজেন মোড় শাখার প্রধান সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মীর আহমেদ বিন ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অক্সিজেন মোড় শাখার মাধ্যমে এখন থেকে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং-সেবা ও ঋণসুবিধা প্রদান করা হবে। এ ছাড়া এই শাখায় প্রবাসীদের পাঠানো মুদ্রা উচ্চ বিনিময় হারে ও দ্রুততার সঙ্গে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।