চট্টগ্রামের অ্যামব্রুসিয়া রেস্তোরাঁর দুই বছর পূর্তিতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের অভিজাত রেস্তোরাঁ অ্যামব্রুসিয়ার দুই বছর পূর্তি অনুষ্ঠান গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুফে নৈশভোজ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।র্যাফল ড্রতে বিজয়ী পাঁচজনকে কুপন দেওয়া হবে। প্রতিটি কুপনে চারজন একসঙ্গে বুফে মধ্যাহ্নভোজের সুযোগ পাবেন বলে জানান রেস্তোরাঁটির পরিচালক মো. সালাহউদ্দিন। প্রথম দিনে গতকাল শনিবারের অনুষ্ঠানে ব্যান্ড সোলস সংগীত পরিবেশন করে। আজ রোববার রাতে গান পরিবেশন করবেন বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড দলছুট। সে সঙ্গে থাকবে বিশেষ বুফে ডিনার। এতে ৭০টিরও বেশি পদের খাবার পরিবেশন করা হবে।