চট্টগ্রামের আনোয়ারায় ইউসিবিএলের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১১১তম শাখার উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ সবুর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, পরিচালক হাজি এম এ কালাম, সাব্বির আহমেদ, নূর উদ্দিন জাভেদ, বজল আহমেদ, নূরুল ইসলাম চৌধুরী, সিতারা বেগম ও রিয়াদ জাফর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও এম শহিদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ, মির্জা মাহ্মুদ রফিকুর রহমান ও এম এ আবদুল্লাহ, প্রধান কার্যালয় ও চট্টগ্রামের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।