চট্টগ্রামের আনোয়ারায় সাদ মুছা শিল্পপার্ক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সাদ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পপার্ক উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গত বুধবার এই শিল্পপার্কের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নওশাদ আলী চৌধুরী, সাদ মুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. মহসিন, পরিচালক মাইনুদ্দিন আহমেদ চৌধুরী ও প্রকল্প পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, সাদ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাস্তবায়ন হলে এই অঞ্চলের ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।এদিকে সাদ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধনের পর মাহমুদ সাজিদ কটন মিলস নামে একটি শিল্পপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর খন্দকার বজলুল হক।