চট্টগ্রামের ইপিজেডে এসবিএসি ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেডে (বন্দরটিলা) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৫১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাকছুদুর রহমান এই শাখার উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. নওয়াজ, ঋণ বিভাগের প্রধান মো. মামুনুর রশিদ মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।